আপনি আমাদের হাসপাতাল, ত্রাণ সহায়তা কেন্দ্র, স্কুলগুলো নিশানা করেছেন, আমরা তা করিনি। কিন্তু আপনি যদি বিদ্যুৎ কেন্দ্রকে নিশানা করেন, আমরাও তা করব। ইসরায়েলকে এমনটাই জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বাহিনীটি বলছে, আমরা আমাদের সিদ্ধান্ত ঘোষণা করেছি যে, যদি আমাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা করা হয়, ইরান প্রতিশোধ হিসেবে দখলদার (ইসরায়েলের) শাসন ব্যবস্থার বিদ্যুৎকেন্দ্রগুলো এবং এ অঞ্চলের সেই বিদ্যুৎকেন্দ্রগুলোকে নিশানা করবে, যারা আমেরিকান ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে।
তেহরান উপসাগরীয় অঞ্চলের পানি শোধনাগার ধ্বংস করার পরিকল্পনা করছে বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ তুলেছে তা উড়িয়ে দিয়েছে আইআরজিসি।
আরও জানায়, আমরা সেই অর্থনৈতিক, শিল্প ও জ্বালানি অবকাঠামোও নিশানা করব, যেখানে আমেরিকানদের অংশীদারত্ব রয়েছে।
ইরানের বাহিনীটি বলছে, তারা যেকোনো হুমকিতে সমান মাত্রার প্রতিক্রিয়া জানাবে, যাতে হামলাগুলোকে প্রতিরোধ করা যায়।
আমরা যেকোনো হুমকির সমান মাত্রায় প্রতিক্রিয়া জানাতে দৃঢ়প্রতিজ্ঞ। আমেরিকা আমাদের সক্ষমতা জানে না এবং তা মাঠে দেখবে।
সময়ের আলো/জোই