ঈদের ছুটিতে সমুদ্র সৈকত দেখা হলো না যুবকের

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর থেকে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. আবু বক্কর (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।সোমবার (২৩

2026-03-23T16:07:26+00:00
2026-03-23T16:20:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদের ছুটিতে সমুদ্র সৈকত দেখা হলো না যুবকের
সমুদ্র, সৈকত, যুবক, নিহত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৪:০৭ পিএম  আপডেট: ২৩.০৩.২০২৬ ৪:২০ পিএম
সংগৃহীত ছবি
গাজীপুর থেকে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. আবু বক্কর (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাট এলাকার পাক্কা মসজিদ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর গাজীপুর জেলার জয়দেবপুর সদর থানার দেবীপাড়া গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ১০ থেকে ১২ জনের একটি মোটরসাইকেল দল গাজীপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগতির একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবু বক্কর গুরুতর আহত হন। 


পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুল হক জানান, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আআ


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: