প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম
ইরানের জাতীয় পতাকা। সংগৃহীত ছবি ইরানে সরকার আরোপিত দেশব্যাপী ইন্টারনেট বন্ধ ২৪ দিনে গড়িয়েছে, যা বিশ্বের অন্যতম কঠোর ব্ল্যাকআউট হিসেবে বিবেচিত হচ্ছে।
নেটব্লকস নামের পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, এই বন্ধের সময় ৫৫২ ঘণ্টা ছাড়িয়েছে, যা যেকোনো দেশের জন্য অত্যন্ত দীর্ঘ সময়।
সংস্থাটি জানিয়েছে, সাধারণ মানুষের জন্য আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ এখনো বন্ধ রয়েছে। তবে কর্তৃপক্ষ সীমিত কিছু নির্দিষ্ট সাইট বা পরিষেবার জন্য ‘হোয়াইটলিস্ট’ চালু রেখেছে।
/ইউএমএইচ