৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পেলাম না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না। সোমবার (২৩ মার্চ)

2026-03-23T20:07:33+00:00
2026-03-23T20:54:20+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পেলাম না : নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৮:০৭ পিএম  আপডেট: ২৩.০৩.২০২৬ ৮:৫৪ পিএম
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না। সোমবার (২৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

এদিকে রোববার রাতে এক বার্তায় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, জ্বালানি তেলের সংকটের কারণে যে কোনো সময় সারাদেশের পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার পর দেশে জ্বালানি তেলের ঘাটতি নিয়ে আতঙ্ক দেখা দেয়।


অনেক ক্রেতা প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি কিনতে শুরু করলে সরবরাহ স্বাভাবিক রাখতে গত ৬ মার্চ থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে সীমা বেঁধে দেয় সরকার।

তবে সরকারের পক্ষ থেকে আতঙ্কিত না অতিরিক্ত জ্বালানি তেল না কেনার আহ্বান জানানো হয়েছে। 

সময়ের আলো/আআ 
  বিষয়:   লাইন  অপেক্ষা জ্বালানি  নাসীরুদ্দীন পাটওয়ারী 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: