বিসিবির নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হাবিবুল বাশার

সময়ের আলো ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সোমবার (২৩ মার্চ)

2026-03-23T20:36:34+00:00
2026-03-23T20:36:34+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
খেলা
বিসিবির নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হাবিবুল বাশার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৮:৩৬ পিএম 
হাবিবুল বাশার সুমন। সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সোমবার (২৩ মার্চ) নতুন জাতীয় নির্বাচক প্যানেল ঘোষণা করা হয়। 

৫৩ বছর বয়সি বাশার অভিজ্ঞ একজন নির্বাচক। তিনি ইতোমধ্যে বাংলাদেশ পুরুষ ও নারী দলের জন্য নির্বাচক হিসেবে কাজ করেছেন। খেলোয়াড় জীবনে বাশার একজন ব্যাটসম্যান ছিলেন এবং টেস্টে ৩০০০ রানের মাইলফলক অতিক্রম করা প্রথম বাংলাদেশি হিসেবে পরিচিত।

নির্বাচক প্যানেলের অন্যান্য সদস্যদের মধ্যে আছেন সাবেক বাংলাদেশ পেসার হাসিবুল হোসেন, যিনি আগের নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন এবং গাজী আশরাফ হোসেনের অধীনে সেপ্টেম্বর ২০২৫ থেকে দায়িত্ব পালন করছিলেন।


অন্য দুই সদস্য হলেন নাঈম ইসলাম এবং নাদিফ চৌধুরী। ৩৯ বছর বয়সী নাঈম ইসলাম ২০ বছরের ক্যারিয়ারে ২০ হাজারের বেশি রান করেছেন। তিনি বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৩৪টি ফার্স্ট-ক্লাস শতক করার রেকর্ডের অধিকারী।

এদিকে নাদিফ চৌধুরীও ২০ বছরের অভিজ্ঞতা নিয়ে প্যানেলে যুক্ত হয়েছেন। নতুন নির্বাচক প্যানেলের মেয়াদ চলবে আগামী আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর জন্য বাংলাদেশের দল ঘোষণার পর্যন্ত।

সময়ের আলো/আআ 
  বিষয়:   বিসিবি  নির্বাচক  প্যানেল  চেয়ারম্যান  হাবিবুল  বাশার 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: