ইরানকে সমর্থন দিতে আহ্বান লিবিয়ার গ্র্যান্ড মুফতির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লিবিয়ার গ্র্যান্ড মুফতি শেখ সাদিক আল-ঘারিয়ানি ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।স্থানীয় গণমাধ্যমে

2026-03-23T22:14:53+00:00
2026-03-23T22:14:53+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানকে সমর্থন দিতে আহ্বান লিবিয়ার গ্র্যান্ড মুফতির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১০:১৪ পিএম 
লিবিয়ার গ্র্যান্ড মুফতি শেখ সাদিক আল-ঘারিয়ানি। সংগৃহীত ছবি
লিবিয়ার গ্র্যান্ড মুফতি শেখ সাদিক আল-ঘারিয়ানি ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে ইরানের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান। একইসঙ্গে আরব অঞ্চলে বিদেশি সামরিক উপস্থিতিকে অস্থিতিশীলতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

যুদ্ধ পরিস্থিতিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে আল-ঘারিয়ানি তার বক্তব্যে বলেন, মুসলিমদের জন্য নিরপেক্ষ থাকার সুযোগ নেই, বরং একে অপরের পাশে দাঁড়ানো ধর্মীয় দায়িত্ব।

বিশ্বশক্তিগুলোর কর্মকাণ্ডের জবাব একসময় তাদেরই দিতে হবে মন্তব্য করে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে।

তার ভাষায়, ইসলামের মূলনীতি অনুসরণ এবং পারস্পরিক সংহতির মাধ্যমেই মুসলিম বিশ্ব তাদের শক্তি ও মর্যাদা পুনরুদ্ধার করতে পারে। 


/ইউএমএইচ
  বিষয়:   ইরান  লিবিয়া  শেখ সাদিক আল-ঘারিয়ানি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: