ঈদের ছুটিতে এলাকায় রোগী দেখছেন সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদের ছুটিতে নিজের নির্বাচনি এলাকায় গিয়ে রোগী দেখছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।সোমবার

2026-03-23T23:00:33+00:00
2026-03-23T23:00:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঈদের ছুটিতে এলাকায় রোগী দেখছেন সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১১:০০ পিএম 
সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন। সংগৃহীত ছবি
ঈদের ছুটিতে নিজের নির্বাচনি এলাকায় গিয়ে রোগী দেখছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা গ্রামে গিয়ে রোগী দেখেন তিনি। এর আগের দিন রোববার সন্ধ্যায়ও গ্রামের মানুষের চিকিৎসাসেবা দেন মন্ত্রী।

মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, সকাল ১০টা থেকে বাড়ির সামনে রোগীর লম্বা লাইন। কারো সর্দি কাশি, কারো জ্বর, কেউ কেউ ক্যান্সারে আক্রান্ত, কারো ইউরোলজিক্যাল সমস্যা, কেউ নিউরো সমস্যা আক্রান্ত, কেউ হৃদরোগে আক্রান্ত এ রকম নানা রোগে আক্রান্তরা আসছেন। আমি গতকাল (রোববার) সন্ধ্যায় বাড়ির আঙিনায় রোগী দেখতে বসেছি, রাত তিনটা পর্যন্ত রোগী দেখেছি। আজকে সকাল ১০টায় বসেছি। রোগের ধরন দেখে বলছি, এখানে যেতে হবে, এই এই পরীক্ষাগুলো করতে হবে।

তিনি বলেন, গ্রামের এই পরিবেশে আমার ঈদের ছুটি কাটছে। গ্রামের সহজ-সরল মানুষগুলোর চিকিৎসাসেবা দিতে পেরে ভালো লাগছে। তারা নিজের চিকিৎসার কথা জানাতে এসে বিভিন্ন সমস্যার কথা বলছেন, সেটাও সমাধান দিতে হচ্ছে আমাকে। 


মন্ত্রী আরও বলেন, ঈদের দিন রাষ্ট্রীয় কর্মসূচিতে ঢাকায় ছিলাম। প্রধানমন্ত্রীর সাথেও ঈদ শুভেচ্ছা বিনিময় হয়েছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ছিলেন। এরপর প্রধানমন্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে গ্রামে এসেছি। রাতে আবার ঢাকায় ফিরে যাবো।

প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর নিয়ে এই আসনটি মূলত জেলা প্রত্যন্ত অঞ্চল। নবাবগঞ্জ উপজেলার মতোই এই মতিহারা গ্রামটি শালবন বেষ্টিত প্রকৃতি ঘেরা গ্রামটি মূলত কৃষির ওপর নির্ভরশীল।

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটিও সদস্য। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং বাংলাদেশের মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) শীর্ষ পদে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময়ে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ঈদ  ছুটি  নির্বাচন  রোগী  সমাজকল্যাণ  মন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: