ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে সাংবাদিকদের ফেলেই পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

জাতীয়

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন একদিকে ওয়াশিংটন ও তেল আবিব যৌথ আগ্রাসন চালাচ্ছে, ঠিক তখনই তেহরানের মুহুর্মুহু পাল্টা আঘাতে কার্যত কোণঠাসা হয়ে

2026-03-24T15:18:37+00:00
2026-03-24T15:18:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে সাংবাদিকদের ফেলেই পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৩:১৮ পিএম 
ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন একদিকে ওয়াশিংটন ও তেল আবিব যৌথ আগ্রাসন চালাচ্ছে, ঠিক তখনই তেহরানের মুহুর্মুহু পাল্টা আঘাতে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে উগ্র ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। 

সম্প্রতি ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সংবাদ সম্মেলন চলাকালে সাংবাদিকদের ফেলে প্রাণভয়ে দৌড়ে পালাতে দেখা গেছে। ইরানের ধেয়ে আসা শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আতঙ্কে  তিনি প্রাণোভয়ে পালান বলে  সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে উঠে এসেছে। 

সোমবার (২৩ মার্চ) উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন আইজ্যাক হারজগ। ঠিক তখনই এলাকায় আঘাত হানে ইরানের একটি শক্তিশালী মিসাইল। বিকট শব্দে ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়তেই উপস্থিত সাংবাদিকদের রেখেই নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড় শুরু করেন হারজগ। তার দেহরক্ষীরা দ্রুত তাকে জাপটে ধরে নিকটস্থ বাঙ্কারে নিয়ে যান। এই দৃশ্য উপস্থিত গণমাধ্যমকর্মীদের মাঝেও চরম আতঙ্ক তৈরি করে। 


কিরিয়াত শমোনা সফরে গিয়ে খোদ প্রেসিডেন্টের এই পলায়নপর দশা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার অবস্থাই উন্মোচিত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইরান সাফ জানিয়ে দিয়েছে, গণহত্যাকারী ইসরায়েল ও তাদের দোসর যুক্তরাষ্ট্রের কোনো আগ্রাসনই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে তেহরানের নিখুঁত নিশানায় দিশাহারা হয়ে পড়েছে তেল আবিব। 

আল জাজিরার তথ্যমতে, ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম বা প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে।

/ইউএমএইচ



  বিষয়:   ইসরায়েল  আইজ্যাক হারজগ  ইরান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: