ঢাকাগামী মানুষের চাপ বাড়ছে দৌলতদিয়া ঘাটে

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে ঢাকাগামী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে।মঙ্গলবার (২৪

2026-03-24T18:38:00+00:00
2026-03-24T18:38:00+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঢাকাগামী মানুষের চাপ বাড়ছে দৌলতদিয়া ঘাটে
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:৩৮ পিএম 
দৌলতদিয়া ফেরিতে উঠতে যাত্রী ও যানবাহনের ভির। ছবি : সময়ের আলো
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে ঢাকাগামী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনাল, লঞ্চ ও ফেরিঘাট ঘুরে এমন চিত্র দেখা যায়। এদিকে কর্মস্থলগামী যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও দৌলতদিয়া প্রান্ত থেকে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পদ্মা নদী পার হচ্ছেন যাত্রীরা।

ঘাট এলাকায় দেখা যায়, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করে কর্মস্থলে ফিরতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে দৌলতদিয়া ঘাট এলাকায় আসছেন মানুষ। এরপর কেউ লঞ্চ ও ফেরিতে পাটুরিয়া ঘাটে উদ্দেশ্যে যাচ্ছেন যাত্রীরা। এ সময় ফেরিঘাট এলাকায় কিছু যাত্রীবাহী বাস নদীপারের অপেক্ষায় সিরিয়ালে আটকে থাকতে দেখা যায়।

যাত্রী সুমন খান ও মনি বেগম জানান, এ বছরের ঈদযাত্রায় নৌপথে কোনো ভোগান্তি না থাকলেও ছিল সড়ক পথে। 

সরজমিনে দেখা যায়, সড়ক পথে নেওয়া হয়েছে বাড়তি ভাড়া। আবার তেল সংকট থাকার কারণে মোটরসাইকেল চালকেরা পড়েছে বেশি বিপাকে। অনেক আরোহীর মোটরসাইকেলে তেল না থাকায় দীর্ঘ অপেক্ষা করে ঠেলে পাম্পে নিতে দেখা গেছে। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঈদের ছুটি শেষ হয়ে আসায় আজ সকাল থেকে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। এ রুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করায় কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা ফেরিতে নদী পারাপার হচ্ছেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   ঢাকাগামী  মানুষ  দৌলতদিয়া ঘাটে 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: