পেট্রোল-অকটেন সংকটে বন্ধ হিলির একমাত্র পাম্প : বিপাকে চালকরা

হিলি প্রতিনিধি

সারাদেশ

দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর তথা দিনাজপুরের হাকিমপুর উপজেলার একমাত্র জ্বালানি তেলের ডিপো ‘হিলি ফিলিং স্টেশন’-এ পেট্রোল ও অকটেন সংকট

2026-03-24T18:54:25+00:00
2026-03-24T18:57:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পেট্রোল-অকটেন সংকটে বন্ধ হিলির একমাত্র পাম্প : বিপাকে চালকরা
হিলি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:৫৪ পিএম  আপডেট: ২৪.০৩.২০২৬ ৬:৫৭ পিএম
পেট্রোল-অকটেন সংকটে বন্ধ হিলির একমাত্র পাম্প। ছবি : সময়ের আলো
দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর তথা দিনাজপুরের হাকিমপুর উপজেলার একমাত্র জ্বালানি তেলের ডিপো ‘হিলি ফিলিং স্টেশন’-এ পেট্রোল ও অকটেন সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে কিছু সময় তেল বিক্রি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাম্পটি জ্বালানি শূন্য হয়ে পড়ে। 

উপজেলার একমাত্র ফিলিং স্টেশনেও তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মোটরসাইকেল চালকসহ পেট্রোল চালিত যানবাহনের মালিকরা।

এদিন বিকালে সরেজমিনে দেখা গেছে, শত শত মোটরসাইকেল আরোহী তেলের জন্য অপেক্ষা করছেন। পাম্পে তেল না থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করে ফিরে যাচ্ছেন। 

একরামুল হক ও তারিকুল ইসলাম নামের দুই চালক জানান, জরুরি কাজে বের হয়ে পাম্পে এসে শুনছেন তেল নেই। খোলা বাজারেও তেল পাওয়া যাচ্ছে না, ফলে মাঝপথে গাড়ি নিয়ে তারা বিপাকে পড়েছেন।

হিলি ফিলিং স্টেশনে বিক্রয়কর্মী জাকারিয়া হোসেন বলেন, ডিজেল তেল দেওয়া হচ্ছে। তবে পেট্রোল ও অকটেন না থাকায় বেচা বন্ধ আছে।

তিনি আরও বলেন, যেটুকু ছিলো, তা সকাল থেকে দিয়ে শেষ করেছি। তেলের গাড়ি সন্ধ্যার মধ্যে পৌঁছার কথা। আসলে আবার দেওয়া হবে।


জানতে চাইলে ফিলিং স্টেশনের মালিক আলহাজ্ব শাফি শেখ মুঠোফোনে বলেন, হিলি স্থলবন্দরসহ এই উপজেলায় মাত্র একটি ফিলিং স্টেশন আছে। প্রতি দিন আমার চাহিদা প্রায় ৫ হাজার লিটার। সেখানে বরাদ্দ পেয়েছি মাত্র ২ হাজার লিটার। ফলে সংকট তৈরি হয়েছে। আর সরবরাহ কম থাকায় পাম্পে তেল না থাকায় স্বাভাবিক। জানি না কবে এই সমস্যার সমাধান হবে। 

এসব বিষয়ে কথা বললে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা মুঠোফোনে বলেন, জ্বালানি তেলের সংকট নেই। আমরা মালিক এবং ডিপোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছি। আশা করা যায় সন্ধ্যার মধ্যে পেট্রোল পৌঁছে যাবে। আবার তেল বিক্রি শুরু হবে।

তিনি আরও বলেন, লাইসেন্স বিহীন খোলা বাজারে কোনো ব্যক্তি বা দোকানি পেট্রোল বিক্রি করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


এফআর


  বিষয়:   দিনাজপুর  পেট্রোল  অকটেন  সংকট  বন্ধ  হিলি  একমাত্র  পাম্প  বিপাকে  চালকরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: