ইরান কি সত্যিই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি উত্তেজনার মধ্যে, গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের একটি বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করেছে। দুইটি সূত্র

2026-03-24T18:59:49+00:00
2026-03-24T19:14:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরান কি সত্যিই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:৫৯ পিএম  আপডেট: ২৪.০৩.২০২৬ ৭:১৪ পিএম
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান। সংগৃহীত ছবি
ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি উত্তেজনার মধ্যে, গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের একটি বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করেছে। দুইটি সূত্র জানায়, বিমানটি একটি অভিযান থেকে ফেরার পথে ইরানের হামলার শিকার হয়। ইরানি সংবাদমাধ্যমও একই দাবি করেছে।

যদি এটি সত্য হয়, তবে ওয়াশিংটনের আকাশপথে প্রধান শক্তি হিসেবে পরিচিত এফ-৩৫ যুদ্ধবিমান, এই যুদ্ধে প্রথমবারের মতো ইরানের আঘাতে ভূপাতিত হয়েছে। 

গত বৃহস্পতিবার এফ-৩৫ স্টিলথ জেট জরুরি অবতরণ করে। মার্কিন সেনা কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলট সুস্থ ও নিরাপদ আছেন। 

তিনি আরও জানিয়েছেন, ঘটনা তদন্তাধীন, কিন্তু বিমান কেন বা কোথায় অবতরণ করেছে তা প্রকাশ করেননি। একই দিনে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তারা একটি মার্কিন বিমানকে লক্ষ্যবস্তু করেছে।

মার্কিন ‘এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাইলট ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত হয়েছেন। 

একইভাবে, ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি সামরিক ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দাবি করা হয়েছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি এফ-৩৫কে আঘাত করেছে।

এফ-৩৫ কী 

এফ-৩৫ হলো লকহিড মার্টিনের তৈরি স্টিলথ স্ট্রাইক ফাইটার পরিবারের বিমান, যার পূর্ণ নাম ‘এফ-৩৫ লাইটনিং ২’। 

এর অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, এটি বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান। 

ব্রিটিশ নিরাপত্তা উপদেষ্টা জন ফিলিপস বলেন, এফ-৩৫-এর প্রধান বৈশিষ্ট্য হলো এর রাডার স্যুইট, যা হুমকি শনাক্ত ও প্রতিরোধে সক্ষম।

এফ-৩৫-এর তিনটি মডেল রয়েছে, এফ-৩৫এ সাধারণ রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণ করে; এফ-৩৫বি হেলিকপ্টারের মতো খাড়াভাবে অবতরণ এবং ছোট রানওয়ে থেকে উড্ডয়ন করে এবং এফ-৩৫সি সুপারসনিক এবং দূরপাল্লার অভিযানের জন্য, মূলত মার্কিন নৌবাহিনী ব্যবহার করে।

তবে গত সপ্তাহে ইরান কোন মডেলটি আঘাত করেছিল তা জানা যায়নি।

কেন এটি গুরুত্বপূর্ণ

মার্কিন কর্মকর্তারা এখনও নিশ্চিত করেননি যে এফ-৩৫ সত্যিই ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। 

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা যেখানে খুশি উড়ছি, কেউ আমাদের দিকে গুলিও করছে না। 

এফ-৩৫ যুদ্ধবিমান ২০১৮ সাল থেকে ব্যবহার হচ্ছে, কিন্তু শত্রুপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার নিশ্চিত ঘটনা এর আগে হয়নি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইরানের দাবি সত্য হলে এফ-৩৫ আর অপরাজেয় থাকবে না, বরং উন্নত বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে নিজের দুর্বলতার প্রমাণ করবে।  

ইরান কোন কোন মার্কিন বিমান ধ্বংস করেছে  

২৮ ফেব্রুয়ারি হামলা শুরু হওয়ার পর, যুক্তরাষ্ট্র ১২টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে। ১৪ মার্চ সৌদি ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচটি কেসি-১৩৫ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ মার্চ কুয়েতের বিমানঘাঁটিতে তিনটি এফ-১৫ই ‘ফ্রেন্ডলি ফায়ার’-এ বিধ্বস্ত হয়েছে।

সাম্প্রতিকভাবে ইরান দাবি করেছে হরমুজ দ্বীপের কাছে তাদের আকাশসীমা লঙ্ঘনকারী একটি এফ-১৫ প্রতিহত হয়েছে। তবে সেন্টকম বলেছে, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন ৮ হাজারের বেশি অভিযান সত্ত্বেও, কোনো মার্কিন যুদ্ধবিমান ইরানের হাতে ভূপাতিত হয়নি।


/ইউএমএইচ


  বিষয়:   ইরান  এফ-৩৫  যুদ্ধবিমান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: