ট্রাম্পের আলোচনার দাবির পরই ইসরায়েলে ইরানের তীব্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের তেল আবিব শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। হামলায় শহরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির

2026-03-24T20:16:00+00:00
2026-03-24T20:16:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের আলোচনার দাবির পরই ইসরায়েলে ইরানের তীব্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮:১৬ পিএম 
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ইসরাইলি ভবন। সংগৃহীত ছবি
ইসরায়েলের তেল আবিব শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। হামলায় শহরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজের বরাতে নিউইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে। 

জরুরি সেবা সংস্থাগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এমন একটি স্থানে ছয়জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলায় মধ্য তেল আবিবের একটি ভবন ও সংলগ্ন সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

অন্যদিকে, রশ হেইন এলাকায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।


ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, এই হামলার আগে একই দিনে ইরান তিন দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দেশটির উত্তরাঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে।

এদিকে এসব হামলা এমন এক সময় চালানো হয়, যখন ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুবই ভালো আলোচনা হয়েছে। তবে তার দাবি মিথ্যা কথা বলে নাকচ করে দিয়ে ইরান বলেছে, এমন কোনো আলোচনাই হয়নি।

সময়ের আলো/আআ


  বিষয়:   ট্রাম্প  আলোচনা  দাবি  ইসরায়েল  ইরান  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: