নিম্নমানের লাচ্ছা সেমাই বাণিজ্যে কোটি টাকার রাজস্ব ফাঁকি

সাইফুল ইসলাম, রংপুর ব্যুরো

সারাদেশ

পবিত্র ঈদুল ফিতরে নিম্নমানের লাচ্ছা সেমাই তৈরি ও বিক্রির মাধ্যমে সাত কোটি টাকার বাণিজ্য করেছেন রংপুর জেলায় কিছু অসাধু ব্যবসায়ী।

2026-03-24T22:54:10+00:00
2026-03-24T22:56:05+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
রংপুর
নিম্নমানের লাচ্ছা সেমাই বাণিজ্যে কোটি টাকার রাজস্ব ফাঁকি
সাইফুল ইসলাম, রংপুর ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০:৫৪ পিএম  আপডেট: ২৪.০৩.২০২৬ ১০:৫৬ পিএম
প্রতীকী ছবি
পবিত্র ঈদুল ফিতরে নিম্নমানের লাচ্ছা সেমাই তৈরি ও বিক্রির মাধ্যমে সাত কোটি টাকার বাণিজ্য করেছেন রংপুর জেলায় কিছু অসাধু ব্যবসায়ী। জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এই অবৈধ কর্মকাণ্ড চানালো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুর জেলা বেকারি মালিক সমিতির তালিকাভুক্ত ১৫০ টি কনফেকশনারীসহ বৈধ-অবৈধ কারখানায় সস্তা ও মানহীন তেল ব্যবহার করে লাচ্ছা সেমাই উৎপাদন করছে। পাশাপাশি তারা নানা ধরনের খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করে আসছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে শহরের আকবরিয়া কনফেকশনারির দায়িত্বরত এক ম্যানেজার নাম প্রকাশ না করার শর্তে জানান, কী পরিমাণ লাচ্ছা বিক্রি হয়েছে বা কত ভ্যাট দেওয়া হয়েছে, তা জানানো সম্ভব নয়, কারণ উপর থেকে নিষেধ আছে। 

এমনকি, জেলা হোটেল ও কনফেশনরী সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্নাও সদস্য প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ও ভ্যাট প্রদানের বিষয়ে পরিষ্কার ধারণা দিতে অপারগতা প্রকাশ করেন।

রংপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সাঈদ কনফেকশনারির স্বত্বাধিকারী শোভন জানান, ১৯৫০ সাল থেকে তারা সুনাম বজায় রেখে ব্যবসা করছেন। অন্যান্য বড় পাইকারি প্রতিষ্ঠানের মতো তারা বিশাল পরিসরে লাচ্ছা তৈরি করেন না। মূলত নিজস্ব শোরুমে খুচরা বিক্রির চাহিদাই তারা মিটিয়ে থাকেন।

তবে অভিযোগ উঠেছে, মানহীন খাদ্যপণ্য বিক্রি করে প্রতিমাসে কোটি কোটি টাকা বাণিজ্য করা হচ্ছে। বাজারে এসব পণ্যের চাহিদা থাকায় অসাধু ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠছে জানান সংশ্লিষ্টরা। তাদের দাবি, এসব পণ্য বিক্রিতে ভ্যাট ফাঁকি দেওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার।


এদিকে, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. সফিউর রহমান বিদেশে থাকায় এবং সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের কাছ থেকে সঠিক সাড়া না মেলায় তদারকির অভাব স্পষ্ট হয়ে উঠেছে। 

স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

রংপুর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এ কে এম হারুন উর রশীদ এবং সুজন সভাপতি ফখরুল আনাম বেঞ্জু দ্রুত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এফআর
  বিষয়:   রংপুর  নিম্নমান  লাচ্ছা সেমাই  বাণিজ্য  কোটি  টাকা  রাজস্ব  ফাঁকি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: