সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনের ওপর মবিল ও ডিম নিক্ষেপ

আদালত প্রতিবেদক

জাতীয়

সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানার মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন

2026-03-24T23:21:09+00:00
2026-03-24T23:21:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনের ওপর মবিল ও ডিম নিক্ষেপ
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১১:২১ পিএম 
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনের ওপর মবিল ও ডিম নিক্ষেপ। ছবি : সংগৃহীত
সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানার মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

এদিন রিমান্ড শুনানির জন্য তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভের মুখে পড়েন তিনি। এ সময় উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে পোড়া মবিল ও পচা ডিম ছুড়ে মারেন এবং বিভিন্ন স্লোগান দেন। 

মঙ্গলবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে তোলা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এসআই রায়হানুর রহমান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ড মঞ্জুরের পর আদালত প্রাঙ্গণ থেকে তাকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত বিক্ষুব্ধ ব্যক্তিরা জানান, তার মুখে পোড়া মবিল ও ডিম ছুড়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। যদি সুযোগ মেলে আবারও এমন প্রতিবাদ করবেন তারা।

শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। 

ডিবি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ফেনীতেও একটি মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা ছিল। এর আগে সোমবার গভীর রাতে বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   মাসুদ উদ্দিন চৌধুরী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: