বিয়ে করলেন বাংলাদেশি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

সাত পাকে বাঁধা পড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও গায়িকা সঞ্জীতা ভট্টাচার্য।সম্প্রতি ভারতের উদয়পুরের রাজপ্রাসাদে এক জমকালো আয়োজনে সংগীত পরিচালক

2026-03-24T23:42:13+00:00
2026-03-24T23:42:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
বিয়ে করলেন বাংলাদেশি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১১:৪২ পিএম 
সঞ্জীতা ভট্টাচার্য। ছবি : সংগৃহীত
সাত পাকে বাঁধা পড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও গায়িকা সঞ্জীতা ভট্টাচার্য। সম্প্রতি ভারতের উদয়পুরের রাজপ্রাসাদে এক জমকালো আয়োজনে সংগীত পরিচালক রাগ শেঠিকে বিয়ে করেন তিনি।

জানা যায়, সোমবার (২৩ মার্চ) সাত পাকে বাঁধা পড়েন সঞ্জীতা ও রাগ।  মেহেদি, সংগীত, গায়ে হলুদ, বিয়ে সব অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার অধিকাংশ কলাকুশলী, বলিউড তারকারা, পাত্র-পাত্রীর দুই পক্ষের পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনরা।

বিয়ের দিন সঞ্জীতা বেছে নিয়েছিলেন সাবেকি বাঙালি সাজ-লাল বেনারসি শাড়ি, অফ-শোল্ডার ব্লাউজ, কপালে চন্দনের কারুকাজ এবং মাথায় শোলার মুকুট। এই লুকে তিনি যেন ঐতিহ্য ও আধুনিকতার মিশেল উপস্থাপন করেন।  

অন্যদিকে বর সেজেছিলেন সোনালি রংয়ের শেরওয়ানি, লাল ওড়না ও পাগড়িতে। বর-কনের পোশাকের রংয়ে মিল থাকায় এ সাজ আমন্ত্রিত অতিথিদের বিশেষ নজর কেড়েছিল।

এর আগে ২০২৫ সালের ১০ আগস্ট রাগ শেঠির সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী-গায়িকা সঞ্জীতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে হবু স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। কাজের সূত্রে পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম-সবকিছুই দ্রুত এগিয়েছে। গত বছরই উদয়পুরে রাগ তাকে বিয়ের প্রস্তাব দেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে সুপাস্টার শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। 

সময়ের আলো/জেডআই



  বিষয়:   বলিউড  অভিনেত্রী  সঞ্জীতা ভট্টাচার্য  বাংলাদেশি বংশোদ্ভূত  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: