যুদ্ধ নিরসনে ইন্দোনেশিয়ার উদ্যোগকে মালয়েশিয়ার সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান ইরান-ইসরায়েল যুদ্ধ নিরসনে ইন্দোনেশিয়ার গৃহীত কূটনৈতিক প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।উত্তেজনা হ্রাস এবং বেসামরিক মানুষের জানমাল সুরক্ষায়

2026-03-25T02:50:50+00:00
2026-03-25T02:50:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধ নিরসনে ইন্দোনেশিয়ার উদ্যোগকে মালয়েশিয়ার সমর্থন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২:৫০ এএম 
সংগৃহীত ছবি
চলমান ইরান-ইসরায়েল যুদ্ধ নিরসনে ইন্দোনেশিয়ার গৃহীত কূটনৈতিক প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। 

উত্তেজনা হ্রাস এবং বেসামরিক মানুষের জানমাল সুরক্ষায় জাকার্তার এই উদ্যোগকে অর্থবহ ও কার্যকর বলে মনে করছে কুয়ালালামপুর।

সোমবার (২৩ মার্চ) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এক ফেসবুক পোস্টে জানান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে টেলিফোন আলাপে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 

আনোয়ার ইব্রাহিম বলেন, জাকার্তার এই উদ্যোগকে সমর্থন জানানো হলে তা পশ্চিম এশিয়ায় একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের লক্ষ্যে অর্থবহ আলোচনার পথ প্রশস্ত করতে পারে।

​আলাপকালে দুই নেতাই শান্তির পক্ষে অবস্থান নেন। 

আনোয়ার ইব্রাহিম প্রেসিডেন্ট প্রাবোওকে আশ্বস্ত করে বলেন, মালয়েশিয়া শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত নিরসনে যেকোনো ধরনের আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করে।

​আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন তারা। 

ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করতে দুই নেতা খুব শিগগিরই সরাসরি সাক্ষাতের বিষয়ে একমত হয়েছেন। 

এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অদূর ভবিষ্যতে জাকার্তা সফরের প্রস্তাবও দিয়েছেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ইরান  ইসরায়েল  যুদ্ধ  ইন্দোনেশিয়া  মালয়েশিয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: