মধ্যস্থতার আলোচনায় বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যস্থতার আলোচনায় মার্কিন প্রতিনিধিদের প্রত্যাখ্যান করেছে ইরান, এবং তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে।তেহরান জানিয়েছে, তারা সরাসরি আলোচনায় না গিয়ে তৃতীয়

2026-03-25T03:01:28+00:00
2026-03-25T03:01:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মধ্যস্থতার আলোচনায় বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৩:০১ এএম 
সংগৃহীত ছবি
মধ্যস্থতার আলোচনায় মার্কিন প্রতিনিধিদের প্রত্যাখ্যান করেছে ইরান, এবং তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে।

তেহরান জানিয়েছে, তারা সরাসরি আলোচনায় না গিয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে পরোক্ষ যোগাযোগে বেশি আগ্রহী।

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ওপর আস্থা নেই বলে জানিয়েছে ইরান। 

দেশটি স্পষ্টভাবে বলেছে, ভবিষ্যতের কোনো আলোচনায় তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফকে দেখতে চায় না।

কূটনৈতিক সূত্র জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আঙ্কারায় আলোচনার সময় তুর্কি কর্মকর্তাদের, বিশেষ করে হাকান ফিদানের কাছে এই অবস্থান ব্যক্ত করেন।

সূত্রটি আরও জানায়, ইরান মনে করে এই দুই প্রতিনিধি নির্ভরযোগ্য নন। তাদের সঙ্গে আগের আলোচনাকে ‘গঠনমূলক নয়’ বলে উল্লেখ করা হয়েছে। তাই ভবিষ্যতে অন্য মাধ্যমে আলোচনা করতে চায় ইরান।

তেহরান আরও জানায়, সরাসরি আলোচনার পরিবর্তে তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে তারা পরিস্থিতি শান্ত করার বিষয়ে নিজেদের আন্তরিকতা দেখাতে চায়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ সংঘাত এখন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। 

গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, এই অভিযান কবে শেষ হবে তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। সবকিছু ঠিকমতো এগোচ্ছে এবং শেষ সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   মধ্যস্থতা  আলোচনা  বিশ্বাসযোগ্যতা  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: