সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

‘সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না’ এই মন্তব্য করে আলোচনায় আসা নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি দেশ ছেড়েছেন।মঙ্গলবার

2026-03-25T03:08:50+00:00
2026-03-25T03:08:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৩:০৮ এএম 
সংগৃহীত ছবি
‘সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না’ এই মন্তব্য করে আলোচনায় আসা নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি দেশ ছেড়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ত্যাগ করেন। 

দেশ ছাড়ার মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে তিনি লেখেন, সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না... তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরব ইনশাআল্লাহ।

এর আগে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দেশ ছাড়ার ঘোষণা দেন। 

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে দোকান বন্ধের প্রতিবাদে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

তিনি অভিযোগ করেন, গতকাল থেকে বিভিন্ন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে। তাকে বলা হয়েছে, তার কাছে থাকা ভিডিও ডিলিট করতে, নইলে একটি ব্যবসা বন্ধ করার পর বাকি ব্যবসাগুলোও বন্ধ করে দেওয়া হবে।

নবীন হাশেমি আরও বলেন, তিনি একজন প্রবাসী এবং করোনার সময় দেশে এসে ব্যবসা শুরু করেন। তাদের লক্ষ্য ছিল ন্যায্য মূল্যে ভালো পণ্য সরবরাহ করা। প্রতিষ্ঠানের আয়-ব্যয় গরিব ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হয়।

তিনি জানান, তাদের প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি, হিজড়া সম্প্রদায় এবং মাদকাসক্তি থেকে ফিরে আসা মানুষ কাজ করেন। এ কারণে সরবরাহকারীরাও কম দামে পণ্য দেন। তারা ৩০০ টাকায় পাঞ্জাবি ও পাজামা বিক্রি করতেন।

তার অভিযোগ, পাশের দোকানদার প্রিন্সের মালিক মাইকেলসহ অন্যান্য ব্যবসায়ী সিন্ডিকেট এবং পুলিশ মিলে তাদের দোকান বন্ধ করে দেয় এবং ক্রেতাদের হেনস্তা করে। 

তারা শর্ত দেয়, এই মার্কেটে ৪ হাজার ৫০০ টাকার কমে পাঞ্জাবি এবং ১ হাজার ৫০০ টাকার কমে পাজামা বিক্রি করা যাবে না।

সরকারের কাছে আকুতি জানিয়ে তিনি বলেন, নানা বাধার মধ্যে ব্যবসা পরিচালনা করলেও কখনো সরকারি সহযোগিতা পাননি। সাধারণ মানুষের জন্য কিছু করতে চাইলেও তাদের ভয়ভীতি দেখানো হয় এবং তারা সবসময় নিপীড়নের শিকার হন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   সিন্ডিকেট  নবীন  পাঞ্জাবি  ব্যবস্থাপনা  পরিচালক  নবীন  হাশেমি  দেশ 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: