মার্কিন-ইসরায়েলি হামলার মুখেও দৃশ্যত অটুট রয়েছে ইরানের মনোবল।
একের পর এক হামলার পরও দেশটির জনগণের দৈনন্দিন জীবনে তেমন ভীতির ছাপ পড়েনি।
হামলার তীব্রতা, ইরানের পাল্টা প্রতিক্রিয়া এবং বিশ্বজুড়ে চলমান অন্যান্য সংঘাতের প্রেক্ষাপটে সের্গেই ল্যাভরভ মন্তব্য করেছেন, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।
তবে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেও তেহরানের বাসিন্দারা স্বাভাবিক জীবনযাপন ধরে রাখার চেষ্টা করছেন।
নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা থেকে শুরু করে দৈনন্দিন চলাফেরায়ও তারা ভয়ভীতিহীন থাকার চেষ্টা করছেন।
বিবিসি প্রকাশিত কয়েকটি ছবিতে এই চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে।
বিভিন্ন বার্তা সংস্থা থেকে সংগ্রহ করা ছবিগুলোতে দেখা যায়, তেহরানের রাস্তাঘাট ও বাজারে সাধারণ মানুষের উপস্থিতি স্বাভাবিক রয়েছে, এবং তারা স্বাভাবিকভাবেই তাদের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।
সময়ের আলো/আরবিএন