নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে।
মঙ্গলবার (২৪ মার্চ) শ্বাসকষ্ট ও অসুস্থ বোধ করায় সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, অসুস্থতা অনুভব করার পরই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার সঙ্গে রয়েছেন তার সন্তান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা।
হাসপাতাল সূত্রের বরাতে এখনও পর্যন্ত তার শারীরিক অবস্থার বিস্তারিত কোনও সরকারি বুলেটিন প্রকাশ করা হয়নি।
তবে জানা যায়, শ্বাসকষ্টসহ কিছু শারীরিক সমস্যার কারণে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উল্লেখ্য, সোনিয়া গান্ধী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং অনুরূপ শারীরিক সমস্যার কারণে এর আগেও একাধিকবার স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন।