নতুন উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার।তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা

2026-03-25T06:16:36+00:00
2026-03-25T06:19:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নতুন উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:১৬ এএম  আপডেট: ২৫.০৩.২০২৬ ৬:১৯ এএম
সংগৃহীত ছবি
রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার।

তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব নিয়োগ দিতে তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয় ন্যস্ত করে। 

মঙ্গলবার (২৪ মার্চ) এ প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই আদেশে তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে প্রেষণে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব নিয়োগ দিতে তার চাকরিও রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে বলে জানা যায়।

মো. সরওয়ার আলম সচিব পদ মর্যাদায় রাষ্ট্রপতির সচিবের দায়িত্বে আছেন।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ে ২জন কর্মকর্তাকে নতুন করে যুক্ত করল সরকার।

আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সব কর্মকর্তাকে সরিয়ে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। 

তবে বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগের প্রেস সচিব সরওয়ার আলমকে একই পদে নিয়োগ দেয়।


  বিষয়:   রাষ্ট্রপতি  প্রেস  সচিব  সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: