রায়েরবাজার কৃষিমার্কেটে মধ্যরাতে আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর রায়েরবাজারের সাদেক খান কৃষিমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে আগুনের এই ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের এক ঘণ্টার

2026-03-25T08:19:00+00:00
2026-03-25T08:19:00+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রায়েরবাজার কৃষিমার্কেটে মধ্যরাতে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:১৯ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীর রায়েরবাজারের সাদেক খান কৃষিমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে আগুনের এই ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Advertisement
স্থানীয়রা জানান, এই মার্কেটে কৃষি পণ্য রাখা হয়। দিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোক আসতে দেরি হয়েছে। আগুনে ব্যবসায়ীদের কৃষি পণ্য নষ্ট হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের লোকজন না এলে আরও বেশি ক্ষতি হতে পারতো।  


ফায়ার সার্ভিস জানায়, দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুরেপুরি নেভানোর কাজ চলছে। তবে উৎসুক জনতার কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   রায়েরবাজা  কৃষিমার্কেট  আগুন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: