লিভারপুল ছাড়ছেন সালাহ

সময়ের আলো ডেস্ক

খেলা

ইংলিশ ফুটবলের অন্যতম সফল অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুম শেষ হলেই লিভারপুল এফসির সঙ্গে তার দীর্ঘ ও

2026-03-25T09:38:59+00:00
2026-03-25T09:38:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
লিভারপুল ছাড়ছেন সালাহ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:৩৮ এএম 
ফুটবলার মোহাম্মদ সালাহ। ছবি : বিবিসি
ইংলিশ ফুটবলের অন্যতম সফল অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুম শেষ হলেই লিভারপুল এফসির সঙ্গে তার দীর্ঘ ও গৌরবময় যাত্রার সমাপ্তি ঘটবে- এ কথা নিজেই জানিয়েছেন এই মিশরীয় তারকা।

মঙ্গলবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় সালাহ তার বিদায়ের ঘোষণা দেন। আবেগঘন সেই বার্তায় তিনি ইঙ্গিত দেন, সময় এসে গেছে নতুন পথে হাঁটার।

২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির আক্রমণভাগের প্রাণভোমরা হয়ে ওঠেন সালাহ। তার পায়ের জাদুতে ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল- যা তাকে ক্লাব ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। এই তালিকায় তার ওপরে আছেন ইয়ান রাশ ও রজার হান্ট।
আরও পড়ুন

শুধু গোল নয়, শিরোপা জয়ের ক্ষেত্রেও সালাহ ছিলেন দলের অন্যতম স্তম্ভ। তার সময়েই লিভারপুল জিতেছে প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপসহ একাধিক বড় ট্রফি। বিশেষ করে ২০১৯-২০ মৌসুমে তার পারফরম্যান্সে তিন দশকের লিগ শিরোপা খরা কাটায় দলটি- যা ক্লাব ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়।

বিদায়ী বার্তায় সালাহ লিভারপুলকে কেবল একটি ক্লাব নয়, বরং নিজের জীবনের অংশ হিসেবে উল্লেখ করেন। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এখানকার সময় তার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো উপহার দিয়েছে। তবে তার বিদায়ের সিদ্ধান্ত পুরোপুরি অপ্রত্যাশিত ছিল না। এর আগে নতুন কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন সালাহ, যা ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়িয়েছিল।

এএডি/


  বিষয়:   লিভারপুল  সালাহ  ফুটবল  খেলা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: