ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন আলোচনার পথ খুঁজছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও বাড়ানোর পরিকল্পনা করছে পেন্টাগন।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে সেখানে আরও ২ হাজার অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় ২ হাজার সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের নির্দেশ দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন।
তিনি আশা প্রকাশ করেন, একটি সমঝোতা চুক্তি কাছাকাছি রয়েছে। এক ইরানি সূত্র সিএনএনকে জানিয়েছে, যুদ্ধ শেষ করতে 'টেকসই' প্রস্তাব শুনতে প্রস্তুত তেহরান।
সময়ের আলো/জোই