আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংলিশ তারকা

সময়ের আলো ডেস্ক

খেলা

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাকচিক্য পেছনে ফেলে ক্যারিয়ার পুনর্গঠনের কঠিন পথ বেছে নিয়েছেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে

2026-03-25T10:17:48+00:00
2026-03-25T10:17:48+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংলিশ তারকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০:১৭ এএম 
ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট। ছবি : বিবিসি
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাকচিক্য পেছনে ফেলে ক্যারিয়ার পুনর্গঠনের কঠিন পথ বেছে নিয়েছেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েও শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন ডাকেট। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই সরে দাঁড়ানোয় এখন নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়েছেন এই বাঁহাতি ব্যাটার। আইপিএলের নীতিমালা অনুযায়ী, দল পাওয়ার পর নাম প্রত্যাহার করলে বিদেশি ক্রিকেটারদের জন্য শাস্তির বিধান রয়েছে।

তবে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বড় একটি লক্ষ্য- ইংল্যান্ড দলে নিজের অবস্থান শক্ত করা। সাম্প্রতিক সময়ে ফর্মহীনতা ও দলে অনিয়মিত সুযোগ পাওয়ায় আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে চাপে আছেন ডাকেট। সর্বশেষ দ্য অ্যাশেজে হতাশাজনক পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে বেশিরভাগ সময় বেঞ্চে থাকতে হয়েছে।
আরও পড়ুন

এই অবস্থায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বদলে ঘরোয়া আসরে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহ্যামশায়ারের হয়ে খেলে নিজের ব্যাটিং ফর্ম ফিরে পেতে চান ডাকেট। তার বিশ্বাস, লাল বলের ক্রিকেটেই আবার নিজেকে প্রমাণ করে জাতীয় দলে তিন ফরম্যাটে জায়গা নিশ্চিত করা সম্ভব।

এক সাক্ষাৎকারে ডাকেট স্বীকার করেছেন, সিদ্ধান্তটি সহজ ছিল না। আইপিএলের মতো প্রতিযোগিতায় খেলার সুযোগ হাতছাড়া করা তার জন্য কষ্টের। এমনকি এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে আইপিএলের দরজাও বন্ধ হয়ে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, একই ধরনের পরিস্থিতিতে এর আগে হ্যারি ব্রুকও নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন। ফলে ডাকেটের ক্ষেত্রেও একই পরিণতি অপেক্ষা করছে কি না, তা নিয়ে আলোচনা চলছে ক্রিকেট মহলে।

এএডি/
  বিষয়:   ইংল্যান্ড  ওপেনার  বেন ডাকেট  আইপিএল  ইংলিশ  তারকা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: