জন্মদিনে বড় সুখবর পেলেন সাকিব

সময়ের আলো ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেটে নতুন করে আলোচনায় সাকিব আল হাসান। জন্মদিনের দিনই তার ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিয়েছে টিম ম্যানেজমেন্ট- যেখানে তাকে

2026-03-25T11:36:30+00:00
2026-03-25T11:36:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
জন্মদিনে বড় সুখবর পেলেন সাকিব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১:৩৬ এএম 
ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটে নতুন করে আলোচনায় সাকিব আল হাসান। জন্মদিনের দিনই তার ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিয়েছে টিম ম্যানেজমেন্ট- যেখানে তাকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ইঙ্গিত মিলেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ৩৯ বছরে পা রাখা এই অভিজ্ঞ অলরাউন্ডারকে সামনে রেখে বড় পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, সাকিবকে শুধু স্বল্পমেয়াদে নয়, বরং ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখা যেতে পারে।

মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করে বলেন, সাকিবের ফেরা কোনো আবেগনির্ভর সিদ্ধান্ত হবে না। পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হবে। দীর্ঘ বিরতির পর সরাসরি মাঠে নামা নয়, বরং ধাপে ধাপে প্রস্তুতির মধ্য দিয়ে দলে ফেরানোর পরিকল্পনা রয়েছে বোর্ডের।
আরও পড়ুন

নির্বাচক প্যানেলের ধারণা, বয়স বাড়লেও সাকিবের দক্ষতা ও অভিজ্ঞতা এখনও দলের জন্য বড় সম্পদ। বিশেষ করে একজন ‘জেনুইন অলরাউন্ডার’ হিসেবে তার উপস্থিতি দলে ভারসাম্য তৈরি করে, যা অন্য কারও পক্ষে সহজে পূরণ করা সম্ভব নয়।

তবে সাকিবের মাঠে ফেরার সময় নির্ভর করছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর- তার চলমান আইনি জটিলতার নিষ্পত্তি এবং পূর্ণাঙ্গ ফিটনেস ও প্রস্তুতি। এই দুই শর্ত পূরণ হলেই আবার জাতীয় দলে দেখা যেতে পারে বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে।

সবকিছু ঠিকঠাক থাকলে, ক্যারিয়ারের শেষভাগে এসে আরেকটি বিশ্বকাপ খেলার সুযোগ পেতে পারেন সাকিব- যা তার বর্ণাঢ্য ক্রিকেট জীবনে যোগ করতে পারে নতুন এক অধ্যায়।

এএডি/


  বিষয়:   জন্মদিন  সাকিব আল হাসান  সাকিব  ক্রিকেটার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: