বাগানে সবজি চাষে উচ্ছ্বাস প্রকাশ জয়ার

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

রূপালি পর্দার ব্যস্ততা আর আলো ঝলমলের জীবন থেকে খানিকটা দূরে গিয়ে এক ভিন্ন জগতে সময় কাটাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

2026-03-25T11:56:35+00:00
2026-03-25T11:56:35+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বাগানে সবজি চাষে উচ্ছ্বাস প্রকাশ জয়ার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১:৫৬ এএম 
অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত
রূপালি পর্দার ব্যস্ততা আর আলো ঝলমলের জীবন থেকে খানিকটা দূরে গিয়ে এক ভিন্ন জগতে সময় কাটাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেই জগৎটি গড়ে উঠেছে তার নিজের ছোট্ট বাগানকে ঘিরে, যেখানে তিনি খুঁজে পান প্রশান্তি আর স্বস্তি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, নিজ হাতে গড়া বাগান থেকে সবজি সংগ্রহ করছেন তিনি। কখনও শসা তুলছেন, কখনও কলার থোড়া হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন- প্রতিটি মুহূর্তেই ফুটে উঠেছে প্রকৃতির প্রতি তার গভীর ভালোবাসা।
Advertisement
আরও পড়ুন

ভিডিওতে আরও দেখা যায়, করলা ও লাল শাকের ফলনেও দারুণ খুশি এই অভিনেত্রী। সাধারণ পোশাকে, মাথায় হ্যাট পরে একেবারে সহজ-সরল রূপে ধরা দিয়েছেন তিনি- যেন শহুরে তারকা নয়, বরং প্রকৃতির সান্নিধ্যে থাকা একজন নিবেদিত বাগানপ্রেমী।

জানা যায়, ব্যক্তিগত সময় পেলেই তিনি নিজের ছাদ বা বারান্দার বাগানে কাজ করেন। নিয়মিত গাছের পরিচর্যা করেন এবং নতুন নতুন গাছ লাগান। তার এই অভ্যাস শুধু শখের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অন্যদেরও সবুজের দিকে ঝুঁকতে অনুপ্রাণিত করছে।

এএডি/
  বিষয়:   অভিনেত্রী  জয়া আহসান  সিনেমা  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: