কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায়

2026-03-25T12:46:33+00:00
2026-03-25T12:46:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১২:৪৬ পিএম 
কুড়িগ্রামে গণহত্যা দিবসের আলোনা। ছবি : সময়ের আলো
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জান, ডেপুটি সিভিল সার্জন ডা. আ. ন. ম. মোহায়মেন, বীর প্রতীক আব্দুল হাই, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জামায়াতের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায় নিহত শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ২৫ মার্চ জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। এ দিনের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের দায়িত্ব। শহিদদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও নীরবতা পালন করা হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   কুড়িগ্রাম  যথাযোগ্য মর্যাদায়  গণহত্যা দিবস  পালিত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: