দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ে একটি

2026-03-25T14:17:54+00:00
2026-03-25T14:17:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২:১৭ পিএম 
প্রতীকী ছবি
সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বুধবার (২৫ মার্চ) জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদ উল ফিতরের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। শুধু তা-ই নয়, বছরজুড়েই এ কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

নতুন নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে- প্রতিদিন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা তদারকি, সাপ্তাহিকভাবে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান আয়োজন, এবং ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বাগান পরিচর্যা জোরদার করা।

এছাড়া শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে উদ্বুদ্ধমূলক কার্যক্রম গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্কুল-কলেজের পরিবেশ যেমন স্বাস্থ্যকর হবে, তেমনি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার অভ্যাসও গড়ে উঠবে।

এএডি/


  বিষয়:   দেশ  সব  শিক্ষা প্রতিষ্ঠান  জরুরি  নির্দেশনা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: