হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে সুখবর দিল নবীন ফ্যাশন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বিভিন্ন বিতর্ক ও অনিশ্চয়তার পর আবারও ব্যবসায়িক কার্যক্রমে ফিরছে নবীন ফ্যাশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অধিকাংশ শাখা পুনরায়

2026-03-25T14:44:14+00:00
2026-03-25T14:44:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অর্থনীতি
হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে সুখবর দিল নবীন ফ্যাশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২:৪৪ পিএম 
হাসনাত আব্দুল্লাহ এবং নবীন ফ্যাশন। ছবি : সংগৃহীত
বিভিন্ন বিতর্ক ও অনিশ্চয়তার পর আবারও ব্যবসায়িক কার্যক্রমে ফিরছে নবীন ফ্যাশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অধিকাংশ শাখা পুনরায় চালু রেখে ঈদ পরবর্তী বিশেষ আয়োজন শুরু করা হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) তাদের আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়, রাজধানীর মগবাজার শাখায় সাম্প্রতিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। তবে ওই শাখা বাদে দেশের অন্যান্য আউটলেটগুলোতে টানা ১৫ দিনব্যাপী ঈদ উৎসব চলবে। এতে ক্রেতাদের জন্য থাকবে নানা অফার ও বিশেষ সুবিধা।

প্রতিষ্ঠানটি আরও জানায়, এই সংকটময় পরিস্থিতিতে ব্যবসা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হাসনাত আব্দুল্লাহ এবং হেলাল সাহেব। তাদের সহযোগিতায় অন্যান্য শাখাগুলো চালু রাখা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়।
আরও পড়ুন

অন্যদিকে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বর্তমানে বিদেশে অবস্থান করলেও শিগগিরই অনলাইনের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যুক্ত হয়ে ঈদের শুভেচ্ছা জানাবেন বলে জানানো হয়েছে।

এর আগে আলোচিত এই ব্র্যান্ডের মালিক এনামুল হাসান নবীন দেশ ছেড়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, বাজারে একটি সিন্ডিকেটের চাপের কারণে তাদের ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি করা হচ্ছিল এবং নির্দিষ্ট দামের নিচে পণ্য বিক্রিতে বাধা দেওয়া হচ্ছিল।

সব মিলিয়ে, সংকট ও বিতর্কের মধ্যেও নবীন ফ্যাশন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ঈদ মৌসুমকে কেন্দ্র করে এই প্রত্যাবর্তন প্রতিষ্ঠানটির জন্য নতুন করে আস্থা ফেরানোর বড় সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এএডি/


  বিষয়:   হাসনাত আব্দুল্লাহ  হস্তক্ষেপ  সুখবর  নবীন ফ্যাশন 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: