ব্রেন টিউমারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন, এখন কেমন আছেন

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের জনপ্রিয় নায়ক ও সড়ক নিরাপত্তা আন্দোলনের অন্যতম মুখ ইলিয়াস কাঞ্চন বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন

2026-03-25T14:59:33+00:00
2026-03-25T14:59:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
ব্রেন টিউমারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন, এখন কেমন আছেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২:৫৯ পিএম 
ইলিয়াস কাঞ্চন। সংগৃহীত ছবি
বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের জনপ্রিয় নায়ক ও সড়ক নিরাপত্তা আন্দোলনের অন্যতম মুখ ইলিয়াস কাঞ্চন বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি ব্রেন টিউমারে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত বছর তিনি যুক্তরাজ্যে যান এবং ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের তত্ত্বাবধানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন। 

পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানায়, তার শারীরিক অবস্থা কখনো কিছুটা ওঠানামা করলেও এখন মোটামুটি স্থিতিশীল রয়েছে। নিয়মিত চেকআপ ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে তার সুস্থতা নিশ্চিত করার চেষ্টা চলছে।

এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে তার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে আশার সঞ্চার হয়। অনেকেই ধারণা করছেন, তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং শিগগিরই দেশে ফিরতে পারেন।

আশির ও নব্বইয়ের দশকে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নেন। রোমান্টিক, অ্যাকশন কিংবা সামাজিক, সব ধরনের চরিত্রেই তিনি সমান দক্ষতা দেখিয়েছেন।

অভিনয়ের পাশাপাশি একজন সমাজসেবক হিসেবেও তার পরিচিতি ব্যাপক। ১৯৯৩ সালে এক সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যু তার জীবনে বড় পরিবর্তন আনে। এরপর তিনি “নিরাপদ সড়ক চাই” আন্দোলন গড়ে তুলে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

বর্তমানে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকে তার দ্রুত আরোগ্য কামনা করছেন। চিকিৎসকরাও জানিয়েছেন, সঠিক চিকিৎসা ও বিশ্রামের মাধ্যমে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।


/ইউএমএইচ


  বিষয়:   ইলিয়াস কাঞ্চন  ব্রেন টিউমার 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: