জ্বালানি তেল সংকটে স্থবির রাঙামাটি

রাঙামাটি সংবাদদাতা

সারাদেশ

পর্যটন নির্ভর শহর রাঙামাটি এখন জ্বালানি সংকটে কার্যত অচল হয়ে পড়েছে। সংকট মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে নেমেছে সেনাবাহিনী।

2026-03-25T15:22:27+00:00
2026-03-25T15:22:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
জ্বালানি তেল সংকটে স্থবির রাঙামাটি
রাঙামাটি সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৩:২২ পিএম 
ফিলিং স্টেশনে মোটরসাইকেলসহ যানবাহনের ভিড়। ছবি : সংগৃহীত
পর্যটন নির্ভর শহর রাঙামাটি এখন জ্বালানি সংকটে কার্যত অচল হয়ে পড়েছে। সংকট মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে নেমেছে সেনাবাহিনী। তারা পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং বিশৃঙ্খলা এড়াতে কাজ করছে।

বুধবার (২৫ মার্চ) ভোর থেকেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল সংগ্রহে মানুষের ভিড় বাড়তে থাকে, যা দুপুর গড়িয়েও কমেনি।

স্থানীয়দের অভিযোগ, বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মাত্র একটি বা দু’টি স্টেশন খোলা থাকায় সেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত পরিমাণ তেল পাওয়া যাচ্ছে না।

ভোক্তাদের ভাষ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবেই এই সংকট তৈরি হয়েছে। এর ফলে পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রায় পড়েছে ব্যাপক প্রভাব। অনেকেই আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে- এ কারণে আগেভাগেই জ্বালানি মজুত করার চেষ্টা করছেন তারা।
আরও পড়ুন

পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে চাহিদার তুলনায় অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে। ফলে সীমিত পরিমাণে- কখনো ২ থেকে ৩ লিটার করে তেল দিতে হচ্ছে গ্রাহকদের।

এদিকে, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে প্রতিদিন। কেউ কেউ ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও সামান্য তেল নিয়ে ফিরছেন, আবার অনেকে খালি হাতেই ফিরে যাচ্ছেন।

সামগ্রিকভাবে, জ্বালানি সংকট রাঙামাটির জনজীবনে বড় ধরনের চাপ তৈরি করেছে, যার দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এএডি/
  বিষয়:   রাঙামাটি  জ্বালানি তেল  সংকট  স্থবির 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: