কটাক্ষের শিকার জাহ্নবী কাপুর

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউডে সম্পর্ক ও ক্যারিয়ার- দুটোই যেখানে হাত ধরাধরি করে চলে, সেখানে ভিন্ন পথে হাঁটলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। দীর্ঘদিনের ঘনিষ্ঠ প্রযোজনা

2026-03-25T15:53:13+00:00
2026-03-25T15:53:13+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
কটাক্ষের শিকার জাহ্নবী কাপুর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৩:৫৩ পিএম 
অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি : ফেসবুক
বলিউডে সম্পর্ক ও ক্যারিয়ার- দুটোই যেখানে হাত ধরাধরি করে চলে, সেখানে ভিন্ন পথে হাঁটলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। দীর্ঘদিনের ঘনিষ্ঠ প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রডাকশন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে সরব হয়েছেন নির্মাতা করণ জোহর।

ঘটনাটি সামনে আসতেই বলিউড অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। কারণ, নতুন প্রজন্মের অনেক তারকার মতো নয়- জাহ্নবীর এই সিদ্ধান্তকে ব্যতিক্রম হিসেবেই দেখা হচ্ছে।

এক সাক্ষাৎকারে করণ জোহর সরাসরি নাম না নিলেও বর্তমান প্রজন্মের শিল্পীদের নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার ভাষায়, এখনকার অভিনেতাদের মধ্যে ধৈর্য ও স্থিরতার অভাব রয়েছে। তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে নতুন প্রতিভা খুঁজে বের করে তাদের গড়ে তুলেছেন তিনি, যেমন শাহরুখ খান, রানী মুখার্জি, কাজল কিংবা আলিয়া ভাটের মতো তারকারা তার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন।
আরও পড়ুন

করণের বক্তব্যে ইঙ্গিত স্পষ্ট- নতুন প্রজন্ম দ্রুত সিদ্ধান্ত নেয়, সহজেই চুক্তি ভাঙে এবং নতুন সুযোগের লোভে পথ বদলায়। তার মতে, এই প্রবণতা তাদের ‘নিরাপত্তাহীনতা’রই বহিঃপ্রকাশ।

এদিকে, জাহ্নবীর এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে সাহসী পদক্ষেপ বলছেন, আবার কেউ মনে করছেন, প্রযোজক-অভিনেত্রীর সম্পর্কের টানাপোড়েনই এর পেছনের কারণ।

তবে পুরো বিষয়টি নিয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি জাহ্নবী কাপুর। ফলে জল্পনা-কল্পনার রেশ কাটছে না বলিউডে।

এএডি/
  বিষয়:   কটাক্ষ  শিকার  জাহ্নবী কাপুর  বলিউড  অভিনেত্রী 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: