একবার নয়, এ ভূখণ্ড তিনবার স্বাধীন হয়েছে : জামায়াত সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বাধীনতা ঘোষণার লক্ষ্য অর্জন হয়নি বলেই ২৪ এর আন্দোলন হয়েছে বলে মন্তব্য করেছেনজামায়াতের সেক্রেটারি জেনারেলমিয়া গোলাম পরওয়ার।তিনি বলেছেন,৪৭ থেকে ৭১

2026-03-25T18:06:06+00:00
2026-03-25T18:06:06+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
জাতীয়
একবার নয়, এ ভূখণ্ড তিনবার স্বাধীন হয়েছে : জামায়াত সেক্রেটারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:০৬ পিএম 
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
স্বাধীনতা ঘোষণার লক্ষ্য অর্জন হয়নি বলেই ২৪ এর আন্দোলন হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ৪৭ থেকে ৭১ পর্যন্ত লড়াইয়ের মধ্যদিয়ে অর্জিত স্বাধীনতায় জনগণের ইচ্ছা পূরণ হয়নি।

বুধবার (২৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
 
গোলাম পরওয়ার বলেন, একবার নয়, এ ভূখণ্ড তিনবার স্বাধীন হয়েছে। তবু বৈষম্য দূর হয়নি। ৪৭ থেকে ৭১ পর্যন্ত লড়াইয়ে যে স্বাধীনতা অর্জন করেছি তা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। স্বাধীনতার ঘোষণার লক্ষ্য আমরা অর্জন করতে পারিনি, তাই ২৪ এর আন্দোলন।
 
এ সময় জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, আমরা যে বার্তা পাচ্ছি তা সুখকর নয়। সংবিধান সংস্কার বিষয়ে সরকার দল ১৮০ ডিগ্রিতে ঘুরে দাঁড়িয়েছে, এখন সংবিধানের নানা অযুহাত দিচ্ছে।
 
জামায়াতের সেক্রেটারি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যে ভোট পড়েছে, তা বিএনপির ভোটের থেকে অনেক বেশি। তাই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চান তিনি। 

/এমএইচআর  
  বিষয়:   জামায়াত সেক্রেটারি  স্বাধীনতা দিবস 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: