হরমুজ পার হলেই টোল গুণতে হবে ২৪ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক জ্বালানি পথ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী কিছু বাণিজ্যিক জাহাজ থেকে ট্রানজিট ফি (চলাচল শুল্ক) আদায়

2026-03-25T18:58:33+00:00
2026-03-25T18:58:33+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ পার হলেই টোল গুণতে হবে ২৪ কোটি টাকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:৫৮ পিএম 
হরমুজ প্রণালি। সংগৃহীত ছবি
ইরান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক জ্বালানি পথ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী কিছু বাণিজ্যিক জাহাজ থেকে ট্রানজিট ফি (চলাচল শুল্ক) আদায় করা শুরু করেছে । এটি হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক বাণিজ্যিক নিয়ন্ত্রণের আরেকটি উপায়। 

সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্যমতে, প্রতি যাত্রায় ২ মিলিয়ন বা ২০ লাখ ডলার পর্যন্ত অর্থ দাবি করা হচ্ছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৪ কোটি ৫০ লাখ টাকা (সর্বশেষ মুদ্রবাজার অনুযায়ী, এক ডলার সমান ১২২ দশমিক ৪৬ টাকা ধরে)। এর মাধ্যমে মূলত এই জলপথ দিয়ে একটি অনানুষ্ঠানিক 'টোল' আদায় করা হচ্ছে। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ইতোমধ্যে কিছু জাহাজ এই অর্থ পরিশোধ করেছে। তবে এই লেনদেনের প্রক্রিয়া বা কোন মুদ্রায় অর্থ দেওয়া হচ্ছে—তা এখনও পরিষ্কার নয়। 

এছাড়া তারা জানিয়েছেন, এই ফি আদায়ের বিষয়টি এখনও সব জাহাজের জন্য পদ্ধতিগত বা নিয়মিত হয়ে ওঠেনি। 


/ইউএমএইচ



  বিষয়:   ইরান  হরমুজ প্রণালী  টোল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: