যাত্রীসহ বাস পদ্মা নদীতে, ঢাকা থেকে যাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযান চালাতে ঢাকা থেকে ডুবুরি দল নেওয়া হচ্ছে।বুধবার (২৫

2026-03-25T19:25:52+00:00
2026-03-25T20:34:33+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
যাত্রীসহ বাস পদ্মা নদীতে, ঢাকা থেকে যাচ্ছে ডুবুরি দল
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৬ ৮:৩৪ পিএম
উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি : সময়ের আলো
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযান চালাতে ঢাকা থেকে ডুবুরি দল নেওয়া হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, এদিন বিকাল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পল্টুনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ‌৪০ জনের মতো যাত্রী ছিলেন বাসটিতে। উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান শুরু করেছে। দুজনকে উদ্ধার করা হয়েছে।

এফআর
  বিষয়:   রাজবাড়ী  যাত্রী  বাস  পদ্মা  নদী  ঢাকা  ডুবুরি দল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: