‘সর্বোচ্চ পর্যায়ে’ অস্ত্র উৎপাদন করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করার পর থেকে সমুচিত জবাব দিয়ে

2026-03-25T20:12:02+00:00
2026-03-25T20:12:02+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
‘সর্বোচ্চ পর্যায়ে’ অস্ত্র উৎপাদন করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:১২ পিএম 
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সংগৃহীত ছবি
ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করার পর থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। এতে যুক্তরাষ্ট্রেরও নজিরবিহীন ক্ষতি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অস্ত্র উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নিতে হচ্ছে দেশটিকে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছে, তারা বেশ কিছু প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের উৎপাদন বাড়াবে। পেন্টাগনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’ বা লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্রের উৎপাদন জোরদার করা হবে। পাশাপাশি বেশি উঁচু দিয়ে উড়ে যাওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম ‘টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড)’-এর শিকার বা লক্ষ্যবস্তু শনাক্তকরণ যন্ত্রের উৎপাদনও বাড়ানো হবে বলে জানানো হয়। 

পেন্টাগন আরও জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ‘প্রতিরক্ষা শিল্পের উৎপাদন যুদ্ধকালীন পর্যায়ে’ নিতে চান। এছাড়া নেভিগেশন সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সংক্রান্ত সরঞ্জাম উৎপাদনও বাড়ানো হবে। 


/ইউএমএইচ

  বিষয়:   যুক্তরাষ্ট্র  অস্ত্র উৎপাদন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: