খোলা বৈদ্যুতিক বক্স যেন এক ‘মরণ ফাঁদ’

​মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

​হবিগঞ্জের মাধবপুর উপজেলার অত্যন্ত ব্যস্ততম মাধবপুর বাজার এলাকায় একটি খোলা বৈদ্যুতিক ওয়্যারিং বক্সকে ঘিরে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

2026-03-25T20:19:49+00:00
2026-03-25T20:19:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
খোলা বৈদ্যুতিক বক্স যেন এক ‘মরণ ফাঁদ’
​মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:১৯ পিএম 
বৈদ্যুতিক বক্স। ছবি : সময়ের আলো
​হবিগঞ্জের মাধবপুর উপজেলার অত্যন্ত ব্যস্ততম মাধবপুর বাজার এলাকায় একটি খোলা বৈদ্যুতিক ওয়্যারিং বক্সকে ঘিরে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বাজারের সুরেশ প্লাজার উত্তর পাশে, হৃদয়ের চায়ের স্টল সংলগ্ন স্থানে এই ঝুঁকিপূর্ণ বক্সটি ঢাকনা ছাড়াই ফেলে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুরেশ প্লাজার মালিক সঞ্জিত রায়ের মালিকানায় সম্প্রতি এই বক্সটি স্থাপন করা হয়। 

তবে স্থাপনের পর থেকেই এটি অরক্ষিত ও খোলা অবস্থায় পড়ে রয়েছে। বিশেষ করে বক্সটির ঠিক পাশেই একটি চায়ের দোকান থাকায় সেখানে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করেন। পথচারী, ক্রেতা ও দোকানদাররা সারাক্ষণ সরাসরি বৈদ্যুতিক ঝুঁকির মধ্যে যাতায়াত করছেন। সামান্য অসাবধানতা বা অনাকাঙ্ক্ষিত স্পর্শে যেকোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়রা অভিযোগ করে জানান, বিপজ্জনক এই পরিস্থিতি সম্পর্কে সুরেশ প্লাজার মালিক সঞ্জিত রায়কে একাধিকবার জানানো হলেও তিনি এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে দিন দিন জনমনে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। 

এলাকাবাসীর দাবি, কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত হস্তক্ষেপ করে এই বৈদ্যুতিক বক্সটি নিরাপদ করার ব্যবস্থা নেয়। এ বিষয়ে তারা উপজেলা প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন।
বিপজ্জনক এই পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী ইউসুফ আলী ফকির দাবি করেন, যদি বক্সটি ঠিকঠাকমতো ওয়ারিং করা থাকে তবে বিপদ হওয়ার কথা না। 


  বিষয়:   ​হবিগঞ্জ  মাধবপুর  বৈদ্যুতিক  ওয়্যারিং  বক্স 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: