এলপি গ্যাস আমদানিতে কেন্দ্রীয় ব্যাংকের সুখবর

সময়ের আলো ডেস্ক

জাতীয়

কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে এলসি জটিলতা নিরসনে তথা জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে নতুন নির্দেশনা দিয়েছে।বুধবার (২৫ মার্চ)

2026-03-25T20:20:10+00:00
2026-03-25T20:20:10+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
এলপি গ্যাস আমদানিতে কেন্দ্রীয় ব্যাংকের সুখবর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:২০ পিএম 
এলপি গ্যাস। সংগৃহীত ছবি
কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে এলসি জটিলতা নিরসনে তথা জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে নতুন নির্দেশনা দিয়েছে।

বুধবার (২৫ মার্চ) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-২। 

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে এলসি জটিলতা নিরসনে তথা জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে উক্ত খাতের আমদানির জন্য এলসি মার্জিনসহ কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনো ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৬খ(১) ধারার শর্তাংশ বর্ণিত বিধান আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে না।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৬খ(১) ধারার শর্তাংশে উল্লেখিত ২৫ শতাংশ ঊর্ধ্বসীমার স্থানে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঊর্ধ্বসীমা কত হবে, সেটি বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। 


/ইউএমএইচ




  বিষয়:   বাংলাদেশ ব্যাংক  এলপি গ্যাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: