পদ্মা নদীতে যাত্রীসহ বাস ডুবি : জীবিত উদ্ধার ১২

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে ডুবে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল বিকাল সোয়া

2026-03-25T20:29:18+00:00
2026-03-25T20:42:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পদ্মা নদীতে যাত্রীসহ বাস ডুবি : জীবিত উদ্ধার ১২
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:২৯ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৬ ৮:৪২ পিএম
উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি : সময়ের আলো
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে ডুবে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল বিকাল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পল্টুনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ১২ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পাশাপাশি উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া সাতজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এদিকে, উদ্ধার অভিযানকে বেগবান করতে ঢাকা থেকে ডুবুরি দল নেওয়া হচ্ছে বলে জানিয়ে কর্তৃপক্ষ।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ‌৪০ জনের মতো যাত্রী ছিলেন বাসটিতে। উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান শুরু করেছে। 

এফআর


  বিষয়:   গোয়ালন্দ  রাজবাড়ী  পদ্মা নদী  যাত্রী  বাস  ডুবি  জীবিত  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: