১ কোটি লিটার পাম তেল কিনবে সরকার, খরচ কত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

এক কোটি লিটার পাম তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ১৬৩ কোটি ৪৮ লাখ টাকা।বুধবার (২৫ মার্চ)

2026-03-25T20:42:53+00:00
2026-03-25T20:42:53+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
১ কোটি লিটার পাম তেল কিনবে সরকার, খরচ কত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৪২ পিএম 
পরিশোধিত পাম তেল। প্রতীকী ছবি
এক কোটি লিটার পাম তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ১৬৩ কোটি ৪৮ লাখ টাকা।

বুধবার (২৫ মার্চ) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্র মতে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১ কোটি লিটার পরিশোধিত পাম অলিন প্যাকেজ ৫টি লটে ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।  

জানা গেছে, শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে কেনা হবে এই তেল। এতে ব্যয় হবে ১৬৩ কোটি ৪৮ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬৩.৪৮ টাকা। 

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জানিয়েছে, সভায় পাম তেল ছাড়াও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ভ্যাকসিন ও সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।  


/ইউএমএইচ


  বিষয়:   পাম তেল  ভেজিটেবল অয়েল 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: