ট্রান্সফরমার চোর চক্রের ৩ সদস্য আটক

​মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে আঞ্চলিক ট্রান্সফরমার চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।বুধবার (২৫ মার্চ) সকালে ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় গাংনী

2026-03-25T20:45:30+00:00
2026-03-25T20:45:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রান্সফরমার চোর চক্রের ৩ সদস্য আটক
​মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৪৫ পিএম 
চোর চক্রের তিন সদস্য। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনীতে আঞ্চলিক ট্রান্সফরমার চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৫ মার্চ) সকালে ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় গাংনী থানা পুলিশের একটি দল তাদের হাতে-নাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি চুরি হওয়া ট্রান্সফরমার এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কালিকাপুর গ্রামের রাহিদুল ইসলাম এবং ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের সজিব ইসলাম ও পারভেজ হোসেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, সকালে নিয়মিত টহল দেওয়ার সময় উপজেলার চোখতোলা মাঠ এলাকায় প্রধান সড়কের পাশে তিনজনকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ট্রান্সফরমার চুরিতে ব্যবহৃত রড ও রেঞ্চ উদ্ধার করা হয়। 

পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চেংগাড়া মাঠের বৈদ্যুতিক খুঁটি থেকে চুরি করা একটি ট্রান্সফরমার উদ্ধার করে পুলিশ।

​আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আজ বুধবার দুপুরে তাদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।



  বিষয়:   মেহেরপুর  গাংনী  ট্রান্সফরমার  চোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: