দেশে কতদিনের তেলের মজুত আছে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জ্বালানি তেল ইস্যুতে সরকারের সক্ষমতা ও কার্যক্রম যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে

2026-03-25T20:49:19+00:00
2026-03-25T20:49:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
দেশে কতদিনের তেলের মজুত আছে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৪৯ পিএম 
ফাইল ছবি
জ্বালানি তেল ইস্যুতে সরকারের সক্ষমতা ও কার্যক্রম যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
 
তিনি বলেন, সব ধরনের জ্বালানি তেলের মজুত আছে ৩০ দিনের। এটি আরও বাড়ানোর চেষ্টা চলছে। এছাড়া জ্বালানি তেল ইস্যুতে সরকারের সক্ষমতা ও কার্যক্রম যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
 
জেট ফুয়েলের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে।
 
অন্তর্বর্তী সরকারের সময়ে ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৫টি আইন চূড়ান্ত আকারে অনুমোদন হয়েছে। এর সবকটিই অর্থ সংক্রান্ত। 

এরমধ্যে অন্যতম হলো মূসক ও সম্পুরক শুল্ক সংক্রান্ত খসড়া নীতিমালা, ২০২৫-২৬ অর্থবছরের অর্থ আইন ও আবগারি শুল্ক নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় নেয়া সংশোধন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে আজকের বৈঠকে।

/এমএইচআর 



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: