অল্পের জন্য নদী থেকে রক্ষা পেল তরমুজবোঝাই ট্রাক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

​রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি তরমুজবোঝাই ট্রাক।বুধবার (২৫

2026-03-25T21:01:52+00:00
2026-03-25T21:01:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দৌলতদিয়া ফেরিঘাট
অল্পের জন্য নদী থেকে রক্ষা পেল তরমুজবোঝাই ট্রাক
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:০১ পিএম 
দৌলতদিয়া ফেরিঘাট। ছবি : সময়ের আলো
​রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি তরমুজবোঝাই ট্রাক। 

বুধবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে এই দুর্ঘটনা ঘটে। 

এতে চালকসহ ট্রাকে থাকা তিন জন অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন।

ট্রাকচালক মো. মোখলেস হাওলাদার জানান, পটুয়াখালীর গলাচিপা থেকে তরমুজ নিয়ে তারা গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের ঢালু বাইপাস সড়ক দিয়ে ফেরিতে ওঠার সময় হঠাৎ ট্রাকের হাইড্রোলিক ব্রেকের পাইপ ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে নামতে থাকে। তবে ভাগ্যক্রমে পন্টুনের বাইরের দিকের একটি উঁচু অংশের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের এক্সেল ভেঙে আটকে যায়। ফলে ট্রাকটি নদীতে না পড়ে পন্টুনেই ঝুলে থাকে। 

এতে প্রাণে রক্ষা পান চালক এবং ট্রাকে থাকা তরমুজ ব্যবসায়ী মো. ফয়সাল ও তার ভাতিজা আরিফ।

তরমুজ মালিক মো. ফয়সাল জানান, তাদের নিজেদের ক্ষেতের ১ হাজার ৭০০ পিস তরমুজ নিয়ে তারা গাজীপুর যাচ্ছিলেন। দুর্ঘটনায় তরমুজের কোনো ক্ষতি না হলেও তাদের বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়তে হয়েছে। 

ট্রাক উদ্ধারে রেকার ভাড়া ৪ হাজার ৮০০ টাকা, পণ্য স্থানান্তরের জন্য অন্য ট্রাক ভাড়া ১০ হাজার ৫০০ টাকা এবং শ্রমিক খরচ ৪ হাজার টাকাসহ মোট ১৯ হাজার ৩০০ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। ট্রাকটির ইঞ্জিন দুর্বল ছিল বলেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান। 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের টার্মিনাল সহকারী (টিএ) কাজী নবীন জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লেও ফেরিতে যানবাহন পারাপারে কোনো সমস্যা হচ্ছে না। সংস্থার নিজস্ব রেকার দিয়ে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

​বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহ উদ্দিন বলেন, ট্রাক থেকে তরমুজ নামানোর পর রেকার দিয়ে সেটি পন্টুনের ওপর থেকে সরিয়ে নেওয়া হবে। 

নিয়ম অনুযায়ী, রেকার ব্যবহারের জন্য প্রতি ঘণ্টার জন্য ৪ হাজার ৮০০ টাকা হারে ভাড়া পরিশোধ করতে হবে।


  বিষয়:   রাজবাড়ী  গোয়ালন্দ  দৌলতদিয়া  তরমুজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: