রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের পুরনো কথোপকথনের (টেক্সট) একটি স্ক্রিনশট

2026-03-25T21:51:12+00:00
2026-03-25T21:51:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
স্ক্রিনশট ফাঁস
রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:৫১ পিএম 
ভাইরাল হওয়া স্ক্রিনশট। ছবি : সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের পুরনো কথোপকথনের (টেক্সট) একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটে দেখা যায়, ২০১৮ সালে সাদিক কায়েম বিভিন্ন সময়ে গোলাম রাব্বানীকে মেসেজ দিলেও রাব্বানী সেগুলোর কোনো উত্তর দেননি।

ফাঁস হওয়া স্ক্রিনশট অনুযায়ী, ২০১৮ সালের ১ আগস্ট গোলাম রাব্বানীকে প্রথম ‘আসসালামু আলাইকুম, ভাই’ লিখে টেক্সট করেন সাদিক কায়েম। এরপর ৩ আগস্ট রাতে আবারও সালাম দিয়ে নিজেকে ‘ভার্সিটির ছোট ভাই’ হিসেবে পরিচয় দেন তিনি। 

সবশেষ ৩১ জানুয়ারি (২০১৯) আবারও সালাম দিয়ে নিজেকে ‘হলের ছোট ভাই’ পরিচয় দিলেও রাব্বানীর পক্ষ থেকে কোনো ফিরতি উত্তর আসেনি।

ভাইরাল হওয়া ওই পোস্টের কমেন্টে স্ক্রিনশটটি শেয়ার করে গোলাম রাব্বানী লিখেছেন, যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোট ভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকাও খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম না।

গোলাম রাব্বানী ও সাদিক কায়েমের এই স্ক্রিনশটটি ফেসবুকে পোস্ট করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। 

তিনি লিখেছেন, জীবনে মানুষকে ইগনোর করবেন না। আজকে কোথায় গোলাম রাব্বানী আর কোথায় সাদিক কায়েম। রাব্বানীর কাছে বারবার পাত্তা না পাওয়া সাদিক ভাই আজকে জননন্দিত ছাত্রনেতা। তাবৎ দুনিয়ার মানুষ তাকে চিনে; আর পাত্তা না দেওয়া রাব্বানী এখন আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত। সো, এখনই শিক্ষা নেন। মানুষকে গুরুত্ব দেন।

​তিনি আরও যোগ করেন, আর যারা অন্যের কাছে পাত্তা না পেয়ে হতাশ হয়ে যাচ্ছেন, হাল ছেড়ে দিচ্ছেন তারাও শিক্ষা নেন। সাদিক ভাই এক্ষেত্রে আপনাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে।


  বিষয়:   ছাত্রলীগ  গোলাম  রাব্বানী  সাদিক  কায়েম 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: