যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনায় মির্জা ফখরুলের শোক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব

2026-03-25T23:29:25+00:00
2026-03-25T23:29:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনায় মির্জা ফখরুলের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১:২৯ পিএম 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত।
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (২৫ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখনও অধিকাংশ যাত্রীর কোনো হদিস না পাওয়ায় দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও অমনোযোগিতার কারণে এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। আগে থেকেই প্রয়োজনীয় সতর্কতা ও ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের ক্ষয়ক্ষতি অনেকাংশে এড়ানো সম্ভব ছিল।

নদীতে পড়ে যাওয়া যাত্রীদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। 

এছাড়া প্রাণহানিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোকও প্রকাশ করেন বিএনপি মহাসচিব।



  বিষয়:   রাজবাড়ী  দৌলতদিয়া  বাস  মির্জা  ফখরুল  ইসলাম  আলমগীর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: