রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি ওপরে তোলা হয়েছে বাসটি।
বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ওই বাসটি নদীর তলদেশ থেকে ওপরে তুলে আনা হয়। পরে বাসটি থেকে একে এক বের করা মরদেহ।
বাসটি ওপরে তোলার পর এখন পর্যন্ত মোট ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে এদিন বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পল্টুনে ফেরিতে উঠতে গিয়ে উল্টে নদীতে ডুবে যায় বাসটি। বাসটিতে ৫০ জনের অধিক যাত্রী ছিলেন। এখনও ৪০ জনের মতো যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পাশাপাশি উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। উদ্ধারকাজে গতি আনতে ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও বিশেষ সহকারী দল অংশ নেয়।
জানা গেছে, দুর্ঘটনায় পরপর কয়েকজন ভেসে উঠে। তাদের মধ্যে রেহেনা বেগম (৬০) ও মর্জিনা বেগম (৫৫) নামে দুই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়ার ভবানিপুরের ডা. নুসরাত (২৯) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সময়ের আালো/আআ