কিউইদের হারিয়ে সিরিজ জিতল প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক

খেলা

নিউজিল্যান্ডের মাটিতে দক্ষিণ আফ্রিকার জয়রথ যেন থামার নয়। তরুণ তুর্কি কনর এস্তেহেইজেনের বিধ্বংসী ব্যাটিংয়ে সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডকে

2026-03-26T04:37:52+00:00
2026-03-26T04:37:52+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
কিউইদের হারিয়ে সিরিজ জিতল প্রোটিয়ারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৪:৩৭ এএম 
সংগৃহীত ছবি
নিউজিল্যান্ডের মাটিতে দক্ষিণ আফ্রিকার জয়রথ যেন থামার নয়। তরুণ তুর্কি কনর এস্তেহেইজেনের বিধ্বংসী ব্যাটিংয়ে সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডকে ৩৩ রানে হারিয়েছে সফরকারীরা। 

এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নিল দক্ষিণ আফ্রিকা, যা কিউইদের মাঠে তাদের টানা তৃতীয় সিরিজ জয়।

হেগলি ওভালে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের মাঝপথে কিছুটা চাপে ছিল দক্ষিণ আফ্রিকা। ১১ ওভারের শুরুতে ৭৬ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ক্রিজে আসেন ২৪ বছর বয়সি কনর এস্তেহেইজেন। 

এরপরই শুরু হয় তার ব্যাট হাতে তাণ্ডব। মাত্র ২৫ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেওয়ার পর আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি। শেষ পর্যন্ত ৫টি চার ও ৬টি ছক্কায় মাত্র ৩৩ বলে ৭৫ রানের এক টর্নেডো ইনিংস খেলেন এই তরুণ। তার ব্যাটে ভর করেই শেষ ৫৯ বলে ১০৮ রান তুলে ৪ উইকেটে ১৮৭ রানের বিশাল পুঁজি পায় প্রোটিয়ারা। 

১৮৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দিক হারায় স্বাগতিক নিউজিল্যান্ড। প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। পাঁচ নম্বরে নামা বেভন জ্যাকবস ১৯ বলে ৩৬ রানের একটি লড়াকু ইনিংস খেললেও দলের বাকি ব্যাটাররা ছিলেন সম্পূর্ণ ব্যর্থ। দলের কেউ ৩০ রানের কোটা স্পর্শ করতে পারেনি। ৮ উইকেটে ১৫৪ রানেই থমকে যায় নিউজিল্যান্ডের ইনিংস। 

সিরিজের প্রথম তিন ম্যাচের দুটিতে জিতে বেশ সুবিধাজনক অবস্থানে ছিল নিউজিল্যান্ড। সেখান থেকে টানা দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরল দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে নিউজিল্যান্ডের মাটিতে খেলা সবকটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের অনন্য রেকর্ড ধরে রাখল তারা। 

সময়ের আলো/আআ


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: