গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্বব্যাপী শিশুদের কল্যাণ ও উন্নয়নকে কেন্দ্র করে আয়োজিত উচ্চপর্যায়ের এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করলেন বিশিষ্ট চিকিৎসক ডা.

2026-03-26T09:07:09+00:00
2026-03-26T09:07:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৯:০৭ এএম 
মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত
বিশ্বব্যাপী শিশুদের কল্যাণ ও উন্নয়নকে কেন্দ্র করে আয়োজিত উচ্চপর্যায়ের এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করলেন বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার : গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ তিনি অংশ নেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে।

দুই দিনব্যাপী (২৪-২৫ মার্চ) এই সম্মেলনে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশগ্রহণ করেন। সম্মেলনটি শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রসারে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্মেলনের সূচনা হয় হোয়াইট হাউসে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে হোয়াইট হাউসে আগত অতিথিদের স্বাগত জানান মেলানিয়া ট্রাম্প। উদ্বোধনী বক্তব্যে তিনি শিশুদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় বিশ্ব গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ডা. জুবাইদা রহমানের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দুজনই শিশুদের কল্যাণে যৌথভাবে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সম্মেলন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান ডা. জুবাইদা।
আরও পড়ুন

নিজের বক্তব্যে তিনি বাংলাদেশের শিশুস্বাস্থ্য উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং প্রত্যেক শিশুর জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তাঁর এই উপস্থাপনা আন্তর্জাতিক প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে এবং অনেক দেশ বাংলাদেশের অভিজ্ঞতা সম্পর্কে আগ্রহ দেখায়।

সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পাশাপাশি, শিশুদের শিক্ষায় প্রযুক্তির ব্যবহার নিয়ে আয়োজিত একটি বিশেষ প্রদর্শনীও পরিদর্শন করেন, যেখানে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের উদ্ভাবনী সমাধান তুলে ধরে।

ডা. জুবাইদা রহমানের সফরসঙ্গী হিসেবে ছিলেন শিক্ষাবিদ ড. মোর্শেদ হাসান খান, অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান।

এএডি/


  বিষয়:   গ্লোবাল  সামিট  মেলানিয়া ট্রাম্প  ফার্স্ট লেডি  জুবাইদা রহমান  বিএনপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: