মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনালগ্নে রাষ্ট্রের বিচার বিভাগ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টা ১২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এ সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা একসঙ্গে উপস্থিত ছিলেন, যা বিচার বিভাগের ঐক্যবদ্ধ অবস্থানকে প্রতিফলিত করে।
আরও পড়ুন
পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতিসহ উপস্থিত সবাই মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন। নীরব এই মুহূর্তে ১৯৭১ সালের আত্মত্যাগের ইতিহাস যেন আবারও প্রতিধ্বনিত হয়।
রাষ্ট্রের বিচার বিভাগের সর্বোচ্চ পর্যায়ের এই অংশগ্রহণ স্বাধীনতার চেতনা ও আইনের শাসনের প্রতি তাদের অঙ্গীকারের প্রতীক হিসেবেই বিবেচিত হচ্ছে।
এএডি/